Breakingঅপরাধসারাদেশ

ডাক্তারের সিল ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

স্টাফ রিপোর্টার, নোয়াখালী :
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ডাক্তারের সিল ব্যবহার করায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশে ফার্মেসিতে রাখার অপরাধে এক দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

১৭ জুলাই ২০২৩ , সোমবার সন্ধ্যায় উপজেলার নলুয়া জনতা বাজারের তানভীরুল ইসলামের ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ।

সূত্রে জানা যায়, ফার্মেসি দোকানদার হয়ে ডাক্তারের সিল ব্যবহার করায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে ফার্মেসিতে রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া জনতা বাজারে ফার্মেসি দোকানদার তানভীরকে ৫০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয় । জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ উপস্থিত সকলের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় কবিরহাট থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ।

Related Articles

Check Also
Close
Back to top button