চট্টগ্রাম অঞ্চল

মীরসরাইয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মীরসরাই ,চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের মীরসরাইয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার চিনকি আস্তানা রেলস্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মো. নুরুন্নবীর (৪১) বাড়ি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ খিলমুরারী গ্রামের আনা মিয়ার বাড়িতে। তিনি ওই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, গত ১৫ অক্টোবর খিলমুরারী গ্রামে একটি বসতঘরে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।

 

ওসি আরও জানান, মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি মো. নুরুন্নবীকে শুক্রবার সকালে চিনকি আস্তানা রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button