দুর্ঘটনাসারাদেশ

আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে শাহীন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

 

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের উত্তরে কুমারপাড়া রেলক্রসিং সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শাহীন মিয়া আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত ফয়েজ ব্যাপারির ছেলে।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছানোর আগে শাহীন মিয়া রেললাইনের ওপর শুয়ে পড়েন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতে তাঁর দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।

 

 

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, পারিবারিক বিভিন্ন কারণে শাহীন মিয়া মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button