মুন্সীগঞ্জের কৃষি ও জলাবদ্ধতা নিরসনে নতুন আশার আলো

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের শ্রীনগরে সারাদেশের খাল খনন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার রাঢীখালে ছিপা খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ এ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রকল্প সূত্রে জানা যায়, ১৩ লাখ ২৩ হাজার ৬২৫ টাকা ব্যয়ে প্রায় ০.৫৩৭ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি খনন করা হবে। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক ও উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এটি সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন রাঢীখাল ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম কাড়াল, সাধারণ সম্পাদক সোলায়মান খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক সোয়েব আহমেদ, সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।শেষে সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ খালের মাটি কাটার উদ্বোধন এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




