রাস্তার ওপর ঘর নির্মাণে বাধা, আহত ১

শ্রীনগর,মুন্সিগঞ্জ:
মুন্সীগঞ্জের শ্রীনগরে যাতায়াতের একমাত্র রাস্তার ওপর ঘর নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. কাজল মৃধা (৩৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাসাড়া ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাস্তা নিয়ে কাজলের সঙ্গে শাহজামালসহ কয়েকজনের বিরোধ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তার ওপর ঘর নির্মাণের চেষ্টা করলে কাজল বাধা দেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে লাঠি, কাঠের বাটাম ও লোহার পাইপ দিয়ে মারধর করা হয়। এতে কাঠের বাটামের আঘাতে তার মাথা ফেটে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তবে শাহজামাল দাবি করেন, কাজল প্রথমে তাকে হামলা করে গলা টিপে ধরেন। পরে রাগের মাথায় তিনি কাঠের বাটাম দিয়ে আঘাত করেন।
শ্রীনগর থানার ওসি মো. জুয়েল মিয়া বলেন, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীনগর থানার ওসি মো. জুয়েল মিয়া বলেন, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




