Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়িতে জাতীয় ভোটার দিবস পালিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি: “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় ভোটার দিবস ২০২২ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।

২মার্চ ২০২২ বুধবার সকালে উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরুপ চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সচিবগন সহ সরকারী-বেসরকারী কর্মকর্তা, সংবাদিক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Check Also
Close
Back to top button