সারাদেশ

শ্রীনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

 মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালেহা আফরোজ এবং শ্রীনগর কলেজের সহকারী অধ্যাপক রাজিব কুমার দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ চন্দ্র পাল।

 

 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন। প্রদর্শনীতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, পরিবেশ বান্ধব উদ্যোগ এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানভিত্তিক নানা প্রকল্প স্থান পায়।

 

বক্তারা বলেন, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, গবেষণামূলক কার্যক্রম এবং উদ্যোক্তা মানসিকতা বিকাশে এ কর্মসূচি সহায়ক হবে।

 

এডুকেশনাল অ্যান্ড এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (এসইডিপি) উদ্যোগে কর্মসূচিটির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর বাস্তবায়নে সহযোগিতা করে।

 

প্রদর্শনীতে উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৮টি প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করা হয়। প্রতিযোগিতায় বাঘড়া স্বরূপচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম, শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং কলাপাড়া উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

Related Articles

Back to top button