খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

রামগড়ে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

খাগড়াছড়ির রামগড়ে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ২টার দিকে রামগড় বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফাইম ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। পরে শহীদ আবতাবুল কাদের সড়কে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। এ সময় ইনকিলাব সার্চ কমিটির আহ্বায়ক জি. এল. সাব্বির, সদস্যসচিব আদনান আহাদ, সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এনসিপির রামগড় উপজেলা আহ্বায়ক হারুনুর রশিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, তাঁদের তিন দফা দাবি হলো—১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার, জুলাই গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং শাপলা চত্বর, পিলখানা ও জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।

 

 

তিনি বলেন, এসব দাবি আদায়ে বাংলাবান্ধা থেকে টেকনাফ পর্যন্ত পদযাত্রার অংশ হিসেবে খাগড়াছড়িতে এ কর্মসূচি পালন করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

 

 

বক্তব্যে তিনি সীমান্ত হত্যা, ভারতে অবস্থানরত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন। ওসমান হাদি হত্যার বিচারপ্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

 

 

সমাবেশে বক্তারা তাঁদের দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ কামনা করেন।

Related Articles

Back to top button