শিক্ষা সেবা ভালো হলে মন্ত্রী-আমলারা তাদের সন্তানদের এটা আগে ব্যবহার করতে দিত: হাসনাত
স্টাফ রিপোর্টার:
“একজন শিক্ষককে স্যার বলে দাওয়াত দেওয়া হয়। পরে দাওয়াত খাইলেও অপমান না খেলেও অপমান। কারন একটাই প্রতি মাসে দাওয়াত থাকে ৮/১০ টা। বেতন কম, উপহার ছাড়া যাওয়া যায় না। শিক্ষক সমাজ দেশ গঠন করবে,আমলা তৈরি করবে পরে বলবে আপনি সামান্য এমপিওভুক্ত শিক্ষক। অথচ দেশের ৯৭% শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত। এই দেশে শিক্ষক সমাজকে তৃতীয় শ্রেণিতে রেখে প্রথম শ্রেণির নাগরিক তৈরির আশা করা বোকামি ছাড়া কিছু নাহ। শিক্ষাসেবা ভালো হলে মন্ত্রী- আমলারা তাদের সন্তানদের এটা আগে ব্যবহার করতে দিত।” অবসরপ্রাপ্ত এমপিও ভুক্ত সমম্বিত ফোরামের আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের নায্য অধিকার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠয় করণীয় শীর্ষক আলোচনা সভায় এনসিপি-র সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত এমপিও ভুক্ত শিক্ষক – কর্মচারী সমম্বিত ফোরামের সভাপতি মোঃ মোহসীন আলী।
এ সময় অন্যান্য বক্তারা বলেন, একজন শিক্ষক সারাজীবন অন্যের ভবিষ্যৎ গড়ার কারিগর হয়ে কেটে যায়, অথচ জীবনের শেষ প্রান্তে এসে নিজের প্রাপ্য টুকুর জন্যও চোখের জল ফেলতে হয়! ১০% কেটে নেওয়া টাকাও অবসরের পর বছরের পর বছর ঘুরিয়ে নেওয়া—এটা কি সত্যিই সম্মান, নাকি এক নির্মম প্রহসন? অবসর কি বিশ্রামের সময়, নাকি বঞ্চনার নতুন অধ্যায়? সারা জীবনের শ্রমের জমানো টাকা পেতে অবসরের পর যদি বছরের পর বছর ঘুরতে হয়, তবে সেই অবসর কতটা স্বস্তির? বয়সের ভারে নুয়ে পড়া মানুষগুলোর চোখের এই জল বড় বেশি প্রশ্ন তুলে দেয়।
বক্তারা আরোও বলেন, শিক্ষকদের জমানো টাকা ফেরত চাই। অবসরের ছয় মাসের মধ্যে সমুদয় পাওনা পরিশোধ করতে হবে। অবসর গ্রহণের ছয় মাসের মধ্যেই অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের সব পাওনা এককালীন পরিশোধের দাবি উঠেছে। একই সঙ্গে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের সুবিধা প্রদান এবং প্রায় ১ লাখ ২৫ হাজার শিক্ষকের বকেয়া আবেদন দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,এনসিপি-র যুগ্ন আহবায়ক আলী আহসান জুনায়েদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, অবসর প্রাপ্ত এমপিও ভুক্ত শিক্ষকদের মধ্যে সংগঠনের সহ সভাপতি মো.আব্দুল সালাম সরকার, যুগ্ম- আহ্বায়ক মোঃ হযরত আলী, প্রধান সমন্বয়ক বাছেদ আলী, সদস্য সচিব মফিজুল ইসলাম,, দপ্তর সচিব এজহারুল ইসলাম, উপাধ্যক্ষ আবদুর রহমান, সিরাজুল ইসলাম, শাহ আলম, মিজবাহুল ইসলাম প্রিন্স, মোঃ সাহিদুল ইসলাম, আফরোজা শ্রাবণ, আলেয়া খাতুন, তাহেরা খাতুন, মাইন উদ্দীন ও ইমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও শিক্ষক নেতা জসিম উদ্দিন আহমেদ প্রমুখ।




