খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে মাটির নিচে পাওয়া অবিস্ফোরিত মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর উপজেলার উত্তর গঞ্জপাড়া এলাকায় মাটির নিচ থেকে উদ্ধার করা অবিস্ফোরিত মর্টার শেল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট। শনিবার (২১ নভেম্বর) সকালে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

 

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৯টা ২০ মিনিটে খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গলের বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যসহ সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিশেষজ্ঞ দল মর্টার শেল উদ্ধারের স্থান ও আশপাশে তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা চালায়। এ সময় সেখানে অন্য কোনো অবিস্ফোরিত গোলাবারুদ বা বিস্ফোরকজাতীয় বস্তু পাওয়া যায়নি।

 

পরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় মর্টার শেলটি পিকআপযোগে উত্তর গঞ্জপাড়া থেকে দক্ষিণ খবংপুরিয়া শ্মশানঘাট সংলগ্ন চেঙ্গী নদীর তীরবর্তী নির্ধারিত নিরাপদ স্থানে নেওয়া হয়। সেখানে সার্জেন্ট মাহবুবের নেতৃত্বে সকাল ৯টা ৫০ মিনিটে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এটি নিষ্ক্রিয় করা হয়।

 

এ ঘটনায় কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্বপূর্ণ কার্যক্রমের ফলে সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। মর্টার শেলটি নিরাপদে নিষ্ক্রিয় হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Related Articles

Back to top button