খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার সুরক্ষায় ভুক্তভোগীকেন্দ্রিক ব্যবস্থা জোরদারের আহ্বান

খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতি, জননিরাপত্তা ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভুক্তভোগীকেন্দ্রিক সুরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

 

 

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করেন।

 

 

প্রতিবেদনে দাবি করা হয়, ছয় মাসে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের প্রায় ২৪০টি ঘটনার তথ্য সংকলন করা হয়েছে। এর মধ্যে অপহরণ, হত্যা, চাঁদাবাজির অভিযোগ, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ভূমি বিরোধ এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা-সংক্রান্ত ঘটনাগুলো উল্লেখযোগ্য। এসব ঘটনায় সাধারণ মানুষের জীবন, নিরাপত্তা ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

 

 

সংগঠনটি ভুক্তভোগীকেন্দ্রিক সুরক্ষা, নিরপেক্ষ তদন্ত, বিচার নিশ্চিতকরণ, নারী-শিশুর নিরাপত্তা, ভূমি বিরোধের ন্যায্য সমাধান এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে পার্বত্য চট্টগ্রামে শান্তি ও মানবাধিকার সুরক্ষার আহ্বান জানায়। সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button