খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের ঐক্য ও উন্নয়নে মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি:
মারমা সম্প্রদায়ের ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং জনগোষ্ঠীর উন্নয়ন ও কল্যাণে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার আপার পেরাছড়ায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের রাঙামাটি জেলা শাখা এ সভার আয়োজন করে।

 

 

সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

 

 

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য রুমেল মারমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি সাজাই মং মারমা, সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াইমং মারমাসহ সংগঠনটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

 

 

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি মারমা সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন, কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Related Articles

Back to top button