চট্টগ্রাম অঞ্চল

ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল থেকে বহিষ্কার হাইতকান্দির আহ্বায়ক

মীরসরাই ,চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের মীরসরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রাশেদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে যুবদল। 

 

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবু সাঈদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাশেদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী এ সিদ্ধান্ত কার্যকর করেন।

 

 

এতে আরও বলা হয়, বহিষ্কৃত রাশেদের কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

তবে সংবাদ বিজ্ঞপ্তিতে কী ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে, তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।

 

 

জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হন রাশেদ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।

 

 

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী বলেন, “দলীয় পদে থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা যাবে না। হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাশেদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ থাকায় তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

Related Articles

Back to top button