খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, উপকৃত ৪০০ শিক্ষার্থী ও শিক্ষক

লক্ষ্মীছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন। এ কর্মসূচিতে বিদ্যালয়ের ৪০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

 

 

বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

 

 

ক্যাম্পেইনে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারেন। জরুরি চিকিৎসা, দুর্ঘটনা কিংবা যেকোনো প্রয়োজনে দ্রুত রক্তের ব্যবস্থা নিশ্চিত করতে এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

আয়োজকদের মতে, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে আগ্রহ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

 

 

মানবিক সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোনের এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Back to top button