সারাদেশ

শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শ্রীনগর ,মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়েছে।

 

শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার ৭৬ নম্বর দক্ষিণ রাঢ়ীখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম ও বিদ্যালয় প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিউল আলম আজম খান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। এসব আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং গ্রামীণ সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করা হয়।

Related Articles

Back to top button