অপরাধচট্টগ্রাম অঞ্চল
মিরসরাইয়ে এলজি সহ যুবদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই :
চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে নওশাদ আলম (২৮) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে একটি এলজি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শাহেরখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে বিকেল ৫টার দিকে তাঁকে মিরসরাই থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ। গ্রেফতার নওশাদ আলম শাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ডিবি পুলিশ নওশাদ আলমকে থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




