পার্বত্য অঞ্চলবান্দরবান

থানচিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

থানচি ,বান্দরবান:
বান্দরবানের থানচিতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

 

 

“আদিবাসীদের জীবন, জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে আদিবাসী সমাজের সৃজনশীল শক্তি প্রয়োগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৯ আগস্ট) সকালে উপজেলা সদরের প্রবেশমুখ চৌরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

উপজেলা আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান উবামং মারমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক নারী ভাইস চেয়ারম্যান বকুলি মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক থংএ খুমী।

 

 

সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং শিক্ষা, ভূমি ও জীবন-জীবিকার অধিকার নিশ্চিত করার দাবি জানান।

 

 

এর আগে মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। এতে মারমা, চাকমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা, বম, খুমী, খিয়াং, লুসাই সহ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন।

Related Articles

Back to top button