খাগড়াছড়িপার্বত্য অঞ্চল
উদ্বোধনী ম্যাচেই ১১ গোলের ঝড়, উড়ন্ত সূচনা খাগড়াছড়ির

খাগড়াছড়ি প্রতিনিধি:
মাঠে নামতেই গোলের ঝড় তুলেছে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি। উদ্বোধনী ম্যাচে মহালছড়ি স্বপ্নবিলাস প্রমিলা স্পোর্টস একাডেমিকে ১১-০ গোলে উড়িয়ে দিয়ে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে স্বাগতিকরা।
শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে খাগড়াছড়ি। একের পর এক গোলে প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্নভিন্ন করে শেষ পর্যন্ত ১১-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল।
লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাঁচটি প্রমিলা দল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।




