খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়িতে সীরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পানছড়ি,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়িতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সীরাত সম্পর্কে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সীরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পানছড়ি উপজেলা মডেল মসজিদের হলরুমে এ আয়োজন করে রিসালাতুল খায়ের বাংলাদেশ।

 

 

ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের পানছড়ি উপজেলা সভাপতি মুফতি মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।

 

 

প্রতিযোগিতায় পানছড়ির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

 

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও নৈতিক শিক্ষা নতুন প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তারা।

 

 

অনুষ্ঠানে পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী, সংগঠনের উপদেষ্টা মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর,সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button