দুর্ঘটনাসারাদেশ

মানিকগঞ্জ সদর থানার ওসির কক্ষে আগুন

অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেনের কার্যালয়ে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

 

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে মানিকগঞ্জ সদর থানার ওসির কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ওসির কক্ষে থাকা একটি টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) এবং কিছু আসবাবপত্র পুড়ে যায় বলে থানা সূত্রে জানা গেছে।

 

মানিকগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, তিনি অফিস কক্ষ থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই সেখানে আগুন লাগার খবর পান। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে দেখেন, তার কার্যালয়ের টেলিভিশন, এসি ও কিছু আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।

 

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুসন্ধান চালাচ্ছে।

Related Articles

Back to top button