খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়িতে ভ্রাম্যমাণ আদালতে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ ও জরিমানা

পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি:‎
‎খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

 


১৯ জুলাই ২০২৬, রোববার সাপ্তাহিক হাটে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের নেতৃত্বে পানছড়ি মাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

 


‎অভিযানকালে বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সত্যতা পাওয়ায় দুই ব্যবসায়ীর নিকট থাকা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

 

 


‎এ সময় পানছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা এবং পানছড়ি থানার সাব ইন্সপেক্টর রুবেল এর নেতৃত্বে একটি টিম উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

Related Articles

Back to top button