Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত কর্তৃক ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর সংলগ্ন একটি মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। দুপুর ১২টা ৪০ মিনিটে এএসআই (নিঃ) তারিকুল ইসলাম, এএসআই (নিঃ) নজরুল ইসলাম ও এএসআই (নিঃ) প্রশান্ত কুমারের সমন্বয়ে গঠিত একটি পুলিশ দল অভিযানটি পরিচালনা করে।

 

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি সদর উপজেলার নয়নপুর গ্রামের মো. এসএম হারুনের ছেলে মো. এস এম আনিছ। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ধারা ১৯(১)/৯(ক)-এর অধীনে দায়েরকৃত আপিল মামলা নং ৩২/১২-এ আদালত কর্তৃক ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। রায়ের পর থেকে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে পরোয়ানা জারি ছিল।

 

থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আদালতের সাজার রায় কার্যকর করতে পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

পুলিশের এ অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। আইন-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

Related Articles

Back to top button