Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার আইনে জরিমানা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়িতে আসন্ন রমজান উপলক্ষ্যে বাজার নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার আইনে ৫টি দোকানে জরিমানা করা হয়।

 

মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারী ২০২৬) বিকাল সাড়ে চারটায় পানছড়ি বাজারে রমজানে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা , অবৈধ গাড়ি পার্কিং নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।

 

এ সময় কয়েকটি দোকানে মেয়াদ উত্তীর্ণ কেক ও দ্রব্য মূল্যের তালিকা না থাকার অপরাধে দোষী সাব্যস্ত করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৫টি দোকানে জরিমানা করেন।

 

অভিযানকালে উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও ভেজাল পণ্য বয়কট করার আহবান জানান।

Related Articles

Back to top button