সারাদেশ
শ্রীনগর কেউটখালী এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা নিহত -২

স্টাফ রিপোর্টার,মুন্সিগঞ্জ:
ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্রীনগর কেউটখালী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা, দুইজন নিহত
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেউটখালী, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঢাকামুখী একটি মোটরসাইকেল সড়ক দ্বীপের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়।
ফায়ার স্টেশন মাস্টার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আমরা দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেছি এবং মরদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন ১. আরিফ (পিতা: হারু), মদিনাবাগ, মুগদা এবং ২. মামুন, ফরিদপুর। তাদের বয়স আনুমানিক ৪৫ বছর।
হাসাড়া হাইও পুলিশ ও দুর্ঘটনার কারণ তদন্ত করছে।




