খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত জারির দাবিতে পানছড়িতে বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি :
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের ঘোষিত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত জারির দাবিতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের ব্যানারে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি ও কর্পোরেশনভুক্ত জাতীয় পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী সংগঠন সমূহের সমন্বয়ে গঠিত জোট অংশ নেয়।

 

সমাবেশে মাধ্যমিক শিক্ষা অফিসের জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

 

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য ও বৈষম্যমুক্ত বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসলেও এখনো ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ হয়নি। এর ফলে কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ ও হতাশা বিরাজ করছে। অবিলম্বে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

Related Articles

Back to top button