Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

বিজিবি দিবস–২০২৫ উপলক্ষে খাগড়াছড়ি ব্যাটালিয়নে প্রীতিভোজ

মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর উদ্যোগে বিজিবি দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুর ১টায় খাগড়াছড়ি ব্যাটালিয়ন সদরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, খাগড়াছড়ি ডিজিএফআই-এর কর্নেল (জিএস) মোঃ মাহফুজ উল বারী।

 

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন, খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাতসহ জেলার বিভিন্ন সামরিক, পুলিশ ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

 

প্রীতিভোজ অনুষ্ঠানের শুরুতে কেক কেটে বিজিবি দিবস–২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। এ সময় সেক্টর সদর দপ্তর খাগড়াছড়ি এবং খাগড়াছড়ি ব্যাটালিয়নের কর্তব্যরত সদস্য ব্যতীত সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবীর সৈনিক ও অসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এদিকে বিজিবি দিবস উপলক্ষে খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ সকল বিওপিতেও পৃথকভাবে প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের আয়োজন পার্বত্য অঞ্চলে বিজিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Back to top button