Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পাহাড়ে খামারিদের মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)এর অর্থায়নে ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সহায়তায় ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পানছড়ি উপজেলা অডিটরিয়ামে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ৩৭ জন কৃষি সম্পৃক্ত প্রশিক্ষনার্থী নিয়ে খামারি মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে কৃষি গবেষণা ফাউন্ডেশনের পরিচালক ড.আক্কাস আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন,মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকরা যাতে দ্রুত তথ্য সংগ্রহ করে তার খামারের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারে তাই তাদেরকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলা হচ্ছে।আগামীতে কৃষকরা আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষ করে গড়ে তুলবে।

এ সময় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক, বিএআরসি-র সহকারী প্রোগ্রামার নুরে আলম উজ্জল প্রশিক্ষনার্থীদের “খামারি অ্যাপ” চালু করে তার মাধ্যমে মাটির গুণগত মান, মাটিতে কখন কোন বীজ বপন করলে ফলন ভালো হবে এবং কী পরিমাণ সার দিতে হবে, আবহাওয়া সম্পর্কেও ধারণা,জমিতে কি পরিমাণ নাইট্রোজেন, অক্সিজেন ও পানির পরিমাণ আছে সেসব সম্পর্কে কিভাবে অ্যাপের মাধ্যমে জানা যাবে, হাতে-কলমে অ্যাপের ব্যবহারিক দিকগুলো শিখিয়ে দেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আ্যাপ জোনিং প্রকল্পের কনসালটেন্ট মোঃ রিয়াজুল উল হক,পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারন কমকর্তা ইব্রাহিম খলিল, উপ সহকারী কৃষি কর্মকর্তাগন সহ কৃষক প্রশিক্ষনার্থীগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button