Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

অনাহারীর পাশে সীমান্তের আনসার ইউপি কমান্ডার জমির

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
অর্থবিত্ত প্রভাবশালী হলেই মানবিক সেবা দেওয়া যায় এমনটা নয়। দুঃস্থ মানুষের পাশে দাড়াতে সুন্দর একটা মানবিক মনের প্রয়োজন। এমনটাই করে দেখিয়ে দিয়েছেন সীমান্ত সংলগ্ন অনুন্নত পাড়াগাঁয়ের ক্ষুদ্র আনসার ভিডিপি কমান্ডার মো.জমির উদ্দিন। তিনি একজন সফল চাষী, মানবিক ও সমাজ উন্নয়ন কর্মী। নিবিড় মানবিক সেবা প্রদান , বিদ্যালয়ের আশপাশে ও রাস্তার ধালে ফলজ – বনজ বৃক্ষ রোপন করে নিজ কর্মস্থলের প্রতিটি সদস্যকে উদ্বুদ্ধ করে চলেছেন।

 

মানবিক ও সমাজ উন্নয়ন কর্মী , লোগাং ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার মো.জমির উদ্দিন খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের আনসার কমান্ডার। তার তিন ছেলে মেয়ের মধ্যে ১ম কন্যা সন্তান রিপা স্বামীর সংসারে। দ্বিতীয় কন্যা ফাহিমা আক্তার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর শিক্ষার্থী ও তৃতীয় সন্তান ফয়েজ উদ্দীন প্রাথমিকে পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করে।

তিনি জানান, রাস্তার ধারে পতিত জমিতে , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের বাহিরে ও নিজ বসতবাড়ির আশপাশে শাক-সবজি ও ফলমূলের বাগান গড়ে তোলা। বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের সব্জি চাষ শুরু করি। এতে সারা বছরের ফলমুল ও সবজির চাহিদা মিটে যাওয়ার পরও বাড়তি আয় হতে থাকে। প্রথম প্রথম বিরক্ত লাগলেও সংসার চালানোর বোঝা কমে যাওয়ায় আর কোনো আপত্তি থাকেনি। লেখাপড়া করে শুধুই চাকরির পেছনে ছুটতে হবে বা চাকরিই করতে হবে এরকম কোনো কথা নেই। নিজের মেধা আর পরিশ্রমকে কাজে লাগিয়ে চাইলে অন্যভাবে ও সফল হওয়া যায়।

 

 

লোগাং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানান, দুর্গম পার্বত্যাঞ্চলে নানা সময়ে নানা ভাবে মানুষ সমস্যায় পরে। মানবিক দিক বিবেচনা করে তাদের পাশে দাড়ানো মনুষ্যত্বের কাজ।এছাড়াও আছে ভবঘুড়ে, মানসিক ভারসাম্যহীন নানা লোক আছেই। আমি দীর্ঘদিন যাবৎ দেখে আসছি তাদেরকে জমির উদ্দিন তাঁর সাধ্য অনুযায়ী খাবার সেবা দিতে চেষ্টা করে।এছাড়াও সমাজ উন্নয়নে স্বেচ্ছায় শ্রম ও মানবিক কাজে সম্পৃক্ত থাকে।

 

 

সাবেক ইউপি চেয়ারম্যান কিরন ভুঁইয়া জানান, জমির উদ্দিন আমার এলাকার একজন ভালো মানুষ। লোগাং ইউনিয়নের আনসার ভিডিপি কমান্ডারের দায়িত্ব পালনে পাশাপাশি কৃষি কাজ , মানবিক সেবা প্রদান করে থাকে। এছাড়াও সামাজিক ভাবে মৃত ব্যক্তিদের স্বেচ্ছায় কবর খনন ও দাফন-কাফন, মাদরাসা ও হেফজখানার ছাত্র-ছাত্রীদের মাঝে সহায়তা প্রদান, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে স্বেচ্ছায় শ্রম প্রদান সহ জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন সহ সরকারের জাতীয় সকল কর্মসূচীতে অংশ গ্রহন করতে দেখা যায়।

Related Articles

Back to top button