চট্টগ্রাম অঞ্চল
সুবর্ণচরে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ৬ লাখ টাকা

নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমিতে ইটভাটা স্থাপন ও মাটি কাটার দায়ে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তিন মালিককে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামে পপুলার ব্রিকস, তাহেরা ব্রিকস ও জহুরা ব্রিকসে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং। তিনি বলেন, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ইটভাটা ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।




