শ্রীনগর সুপার এক্সপ্রেস লিঃ এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ :
শ্রীনগরে গণপরিবহনে ভোগান্তি ও সেবা দেয়ার জন্য নতুন পরিবহন শ্রীনগর সুপার এক্সপ্রেস লিঃ এর উদ্বোধন করা হয়েছে।
১১ জুন ২৬, বৃহস্পতিবার বিকালে পরিবহনের উপদেষ্টা ও মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ।
এ সময় শ্রীনগর সুপার এক্সপ্রেস লিঃ এর চেয়ারম্যান মোহন মোড়ল,ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন,সাঃ সম্পাদক সিরাজুল ইসলাম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কামরুল হাসান, প্রচার সম্পাদক পরিচয় বর্মন,এছাড়াও উপস্থিত ছিলেন ৩২নং ওয়ার্ড বি এন পির সাধারণ সম্পাদক জুবায়ের আলম, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবরাজ খান কাজল,থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সিদ্দিক আহমেদ ,যুবদল নেতা বাদল বেপারী, পাটাভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম সেন্টু,জয়নাল আবেদীন, মনির হোসেন মোল্লা,শাহিন শেখ,মাসুদ শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানায়,ছাত্র ও ছাত্রীদের ভাড়া হাফ নিয়ে শ্রীনগর ছনবাড়ী ব্রীজের নীচ থেকে ছনবাড়ী টু তাঁতীবাজার পর্যন্ত এ পরিবহন চলবে নিয়মিত।




