খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

রামগড়ে ৭৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রামগড় ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ে ৭৩ পিস ইয়াবা ও নগদ ১৯ হাজার ৬৫০ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টা ৫ মিনিটে রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তাররা হলেন ফেনীরকুল এলাকার নুর আহাম্মদের ছেলে মো. ফরিদ উদ্দিন (৪২) ও তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৫)।

 

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ফরিদের লুঙ্গির কোচর থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ টাকা এবং জাহানারার পেটিকোটের কোমরের জিপার থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

 

 

রামগড় থানার ওসি মো. নাজির আলম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button