সারাদেশ

মুন্সিগঞ্জ শ্রীনগরে ওকাবের ২৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা

শ্রীনগর ,মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে ওপেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওকাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার কয়কীর্তন এলাকার সাফিন্স রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

 

 

সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা ইউসুফ রানার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন শফিকুর রহমান। সভায় সংগঠনের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

 

ঘোষিত কমিটিতে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে প্রধান উপদেষ্টা, মোঃ আব্দুল লতিফ মিয়াকে সভাপতি এবং মোঃ আব্দুল কালামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, শিক্ষা সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

 

সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়।

 

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সব সদস্যের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আগামী তিন বছর ঐক্যবদ্ধভাবে কাজ করে কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Back to top button