Breakingদুর্ঘটনা

মুন্সিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নে পুকুরে পড়ে মাহফুজ আলম (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহফুজ আলম শ্যাম সিদ্ধি ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে।

 

জানা যায়, পাটাভোগ ইউনিয়ন পরিষদের পাশে চৌকদার বাড়ির একটি পুকুরে পানিতে পড়ে ডুবে যায় সে। সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে কোনো এক সময়ে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা ধারণা করছেন।

 

নিহত মাহফুজ আলম পরিবার সহ জশুর গাঁও এলাকার চৌকদার বাড়ি ফালুখানের বাড়িতে ভাড়া থাকত। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে স্থানীয়রা বিষয়টি জানালে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

Related Articles

Back to top button