মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা সালাউদ্দিন (৪০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই ) দুপুরে মীরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের পুত্র এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন।
স্থানীয়রা জানান, সালাউদ্দিন আজ দুপুরে মোটর সাইকেল যোগে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন। তিনি আবুতোরাব বাজারে পাশে মসলিম চত্বরে পৌছালে চট্টগ্রামমুখী সেভেন রিং সিমিন্টের একটি ট্রাক ও মীরসরাই অর্থনৈতিক অঞ্চলমুখী চট্টগ্রাম অনলাইন ইন্টারনেট সংযোগের একটি ডাবল কেভিন পিকআপের মাঝামাঝিতে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলে যুবদল নেতা সালাউদ্দিন নিহত হন।
মীরসরাই থানা যুবদলের সমন্বয়ক এসএম সুমন বলেন, দুর্ঘটায় নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন । তার মৃত্যুতে যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত সালা উদ্দিনের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। এই বিষয়ে পরবর্তি আইনি ব্যবস্থা নেওয়া হবে।




