খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয়ে শিক্ষা-সহায়ক সামগ্রী বিতরণ

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
‎পার্বত্য অঞ্চলের শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিদ্যালয়ে প্রয়োজনীয় আসবাবপত্র ও শিক্ষা-সহায়ক সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


‎সোমবার (৩ আগস্ট) ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়নের লোগাং জোনের উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়। লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)-এর নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

 


‎বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল মধ্যনগর দাখিল মাদ্রাসা ও মোল্লাপাড়া এতিমখানায় পড়ার টেবিল, চেয়ার ও বুকশেলফ। এছাড়া মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভোল্টেজ স্ট্যাবিলাইজার এবং তেতুলটিলা জামে মসজিদে একটি অ্যাম্প্লিফায়ার প্রদান করা হয়।

 


‎এ বিষয়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, “পার্বত্য অঞ্চলের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণ নিশ্চিত করতে বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


‎স্থানীয় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বিজিবির এ উদ্যোগের প্রশংসা করে বলেন, বিতরণ করা সামগ্রী শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং ধর্মীয় সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


‎স্থানীয়দের মতে, বিজিবির এ ধরনের মানবিক ও জনসেবামূলক উদ্যোগ পার্বত্য অঞ্চলের মানুষের সঙ্গে বাহিনীটির পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে।

Related Articles

Back to top button