খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

রামগড়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৮১ পরিবারে ত্রাণ সহায়তা দিলো উপজেলা প্রশাসন

খাগড়াছড়ি ,রামগড় প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ার ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্থ ২৮১ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে রামগড় উপজেলা প্রশাসন।

 

 

সোমবার (১৩ জুলাই) উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবার কে পরিবার প্রতি ২০ কেজি চাউল ও ১৪ টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

 

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুকনো খাবারের প্রতিটি প্যাকেটের মধ্যে ছিল, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, আধা কেজি মুড়ি, ১ লিটার তেল, ৬ টি মোমবাতি, ২ টি দেয়াশলাই, ২ প্যাকেট বিস্কিট, ২ প্যাকেট খাবার স্যালাইন ও ১০ টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

 

 

এর আগে রামগড় পৌরসভা ও ১নং ইউনিয়নের দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাউল ও খাদ্য সামগ্রী বিতরণ করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

 

ইউএনও কাজী শামীম জানান, রামগড় উপজেলার দুইটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১২৭ টি পরিবারকে শুকনো খাবারের প্যাকেট ও ১৫৪ টি পরিবারকে ২০ কেজি করে চাল সহ মোট ২৮১ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে।

 

এসময় উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button