পানছড়িতে মহান মে দিবস দিবস উদযাপন

পানছড়ি ,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পানছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারহানা নাসরিন।
এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জাফর উল্যাহ, পানছড়ি থানার এসআই মোঃ রাকিবুল ইসলাম, ৪নং লতিবান ইউনিয়নের চেয়ারম্যান ভূমিধর রওজা, পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল কাসেমসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালের শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগ আজও শ্রমিক অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণা হয়ে আছে। তারা বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, মালিক-শ্রমিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এসময় পানছড়ি উপজেলার সকল মেহনতি মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়।




