খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬২০ কৃষকের মাঝে ৩ মেট্রিক টন রোপা আমন বীজ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি:
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৬২০ জন কৃষকের মাঝে ৩ মেট্রিক টন রোপা আমন ধানের বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

 

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের উপস্থিতিতে এ বীজ বিতরণ করা হয়।

 

এ সময় ইউএনও ফারহানা নাসরিন বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে কৃষি বিভাগের এ উদ্যোগ সময়োপযোগী। সরকার ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের প্রণোদনা অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইব্রাহিম খলিল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম, ইউপি চেয়ারম্যান উচিৎ মনি চাকমা ও আনন্দ জয় চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, শিক্ষক এবং কৃষকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button