Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিঢিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

 

২৫ জানুয়ারী ২০২৪ ,বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব(অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার,পুলিশ সুপার মুক্তা ধর, জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেন সহ জেলা-উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।

গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থী সংবাদকর্মীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

Related Articles

Check Also
Close
Back to top button