খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে ড্রাইভিং ও অটো মেকানিক্স প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি:
দেশে ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে খাগড়াছড়িতে তিন মাস মেয়াদি ‘ড্রাইভিং উইথ অটো মেকানিক্স’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এ কোর্স চলবে।

 

 

বিএমইটির ‘নিয়মিত কোর্স’ এবং ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর জোনের জোন কমান্ডার (ভারপ্রাপ্ত) মেজর মো. আশরাফুল কবির, পিএসসি। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আরিফুর রহমান সোহেল। এ সময় প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

আয়োজকেরা জানান, কোর্সে গাড়ি চালানোর পাশাপাশি অটো মেকানিক্স বিষয়ে ব্যবহারিক জ্ঞান দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ প্রশিক্ষণ ভূমিকা রাখবে।

Related Articles

Back to top button