খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে জেলা সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে গণশুনানির

খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে গণশুনানি হয়েছে।

 

 

৩০-০৯-২০২৬ ,বুধবার সকালে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মাঠে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এর আয়োজন করা হয়।

 

 

এতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি বেলা রানী দাশ।

 

 

সভায় জেলা সদর হাসপাতালে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন দিক আলোচনা করা হয়। এছাড়া সেবাগ্রহীতা ও সেবা দাতার মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্কের পাশাপাশি সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা, জনবল সংকট ও অবকাঠামোগত সমস্যা চিহ্নিতকরণ নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন উঠে আসে।

 

 

এসব বিষয়গুলো দ্রুত সমাধান এবং কর্মরতদের দায়িত্বশীলতার বিষয়ে আরও সচেতন থাকার বিষয়ে নজর দেয়ার আহবান জানান অংশীজনেরা।

 

 

গণশুনানিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পী চাকমা ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন রতন খীসা।

 

 

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুহেলী দেওয়ান, তাসলিমা সিরাজ, সিভিল সার্জন রতন খীসাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button