Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ফটিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটায় জরিনামা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি , চট্টগ্রাম  :
ফটিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে আব্দুস শুক্কুর নামে এক ব্যক্তিকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

 

এ সময় এস্কেভেটারের সাহায্যে অবৈধভাবে টিলা কেটে পরিবেশের ভারসামান্য নষ্ট করা ও মাটি ফেলে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে স্থানীয় আব্দুস শুক্কুর নামে এক ব্যক্তির নিকট পাঁচ লাখ টাকা জরিমানা করে তৎকনাৎ আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম।

Related Articles

Check Also
Close
Back to top button