Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়ির সীমান্ত এলাকায় বিজিবির চিকিৎসা সেবা

খুশি পাহাড়ি জনগোষ্ঠী

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী কেষ্টমনি পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)। এতে দেড় শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন।

 

 

শনিবার (১৬ মে) সকালে লোগাং জোনের উদ্যোগে কেষ্টমনি টিওবি যাত্রী ছাউনিতে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

 

স্থানীয় মিতালি ত্রিপুরা ও সুমেন ত্রিপুরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা পাওয়া খুবই কঠিন। উপজেলা হাসপাতালে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, যা অসুস্থ রোগীদের জন্য আরও দুর্ভোগের।

 

 

ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা বলেন, সীমান্ত এলাকার সাধারণ মানুষ স্বাস্থ্যসেবায় অনেকটাই পিছিয়ে। এ ধরনের উদ্যোগ এলাকাবাসীর জন্য অত্যন্ত সহায়ক। তিনি এলাকায় স্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের দাবি জানান।মেডিকেল অফিসার মেজর মো. নাঈমুল মুশফিক নাঈম বলেন, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ সেবা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকার মানুষের পাশে থাকবে বিজিবি।

 

 

৩ বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও জনসচেতনতা বৃদ্ধিতেও তারা কাজ করছে।

Related Articles

Back to top button