Breakingদুর্ঘটনাশীর্ষ সংবাদসারাদেশ

পাটুরিয়ায় ডুবন্ত ফেরি উদ্ধার : ঘাট সচলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

চেঙ্গী দর্পন প্রতিবেদক,শিবালয় (মানিকগঞ্জ) :মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ৫ নাম্বার ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ পুরোপুরি দৃশ্যমান হয়েছে। ফেরির ভিতরে ছিদ্রগুলো মেরামতে কাজ করছেন উদ্ধার কর্মীরা।

৯ নভেম্বর দূর্ঘটনার ১৪ দিন পর ফেরিটি উদ্ধার করেছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ। বিকেল ৪ টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জেনুইন এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী ( সিও) বদিউল আলম বলেন, গতকাল ফেরিটি উদ্ধারের ৮৫ ভাগ কাজ শেষ হয়েছিলো। আজ ফেরির ভিতরে জমে থাকা পানি স্যালু মেশিন দিয়ে বাইরে বের করা হয়। পরে উইঞ্চ বার্জগুলো দিয়ে ফেরির পেছনের ইঞ্জিনের অংশ দুপুর ৩ টার দিকে উঠানো হয়। এখন আমানত শাহ সম্পূর্ণরূপে দৃশ্যমান। ফেরি উদ্ধারে প্রাথমিক কাজ শেষ হয়েছে। তবে ফেরিটি ভাসানোর জন্য এর ভিতরের প্রায় একশো ছিদ্র মেরামত করা হচ্ছে। আগামী দুইদিন নিবিড় পর্যবেক্ষণ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরিটি বুঝিয়ে দেওয়া হবে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান,খুব তাড়াতাড়ি পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট সচল করতে কাজ করে যাচ্ছি। তবে কবে নাগাত শেষ হবে তা এখনো জানা নাই।

Related Articles

Check Also
Close
Back to top button