Uncategorized

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :

জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল মাঠে শনিবার একই সময়ে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় স্বেচ্ছাসেবক দল ইফতার মাহফিল এবং পৌর শ্রমিক লীগ সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

 

শুক্রবার খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রে এ আদেশের কথা জানানো হয়।

এতে বলা হয়, খাগড়াছড়িতে ইফতার মাহফিল ও সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা অবনতি হতে পারে। এজন্য আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খাগড়াছড়ি বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারামতে এ নিষেধাজ্ঞা থাকবে।’

 

এদিকে শুক্রবার বেলা ১১টায় শহরের কলাবাগানে সংবাদ সম্মেলন করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া। তিনি শনিবারের ইফতার পার্টিতে বাধা দিলে ১২ ও ১৩ এপ্রিল সড়ক অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

 

ইফতার পার্টিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল

Related Articles

Check Also
Close
Back to top button