হাটহাজারীতে শিক্ষার্থী ও গৃহহীনদের পাশে প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন

হাটহাজারী,চট্টগ্রাম:
হাটহাজারীর মনাই ও সোনাই ত্রিপুরা পল্লীতে শিক্ষাবৃত্তি, সাইকেল, সেলাই মেশিন ও বসতঘর হস্তান্তর করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি ।
শুক্রবার (২০ নভেম্বর) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার মনাই ও সোনাই ত্রিপুরা পল্লীতে ব্যাক্তিগত তহবিল থেকে গৃহহীনদের পুনর্বাসনের জন্য ঘর প্রদান করেন। একই সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান, সাইকেল বিতরণ, দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং গৃহহীন পরিবারের মাঝে বসতবাড়ি হস্তান্তর করেন।
এ সময় উপজেলা নির্বাহি মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহ:কমিশনার( ভূমি) শাহেদ আরমান, থানা অফিসার ইনচার্জ মো:জাহিদুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো:মোরশেদ, ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো:শফিউল আজম সহ উপজেলার পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




