সারাদেশ
শার্শা সীমান্তে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

যশোর প্রতিনিধি।।
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে অভিযান চালিয়ে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৫ অক্টোবর) গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা জানায়নি বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের অবৈধ পাচার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।




