খাগড়াছড়ি

খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত

খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য জেলা খাগড়াছড়ির ক্ষুদ্র ও মাঝারি (SME) উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘Introducing International Business in Khagrachari’ শীর্ষক সম্মেলন।

 

সোমবার বিকেল ৫টায় খাগড়াছড়ির Bashjhar Restaurant Convention Hall-এ এ সম্মেলনের আয়োজন করা হয়। এর মূল প্রতিপাদ্য ছিল—‘Connecting Khagrachari SMEs with the China Market’। অর্থাৎ স্থানীয় SME উদ্যোক্তাদের চীনের বাজারের সঙ্গে সংযুক্ত করা।

 

আয়োজকদের পক্ষ থেকে রাহুল চাকমা জন জানান,খাগড়াছড়ির স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ। সম্মেলনে চীনের বাজার থেকে পণ্য সংগ্রহ, এক কার্টন আমদানি, শিপিং ও লজিস্টিকস, পণ্যের মান যাচাই, মূল্য নির্ধারণ ও পেমেন্ট এবং ব্যবসায়িক সহায়তার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

 

সম্মেলনটির আয়োজক Shortcut China Market Bangladesh ও Tring Tring। চীন ভিত্তিক কার্যক্রমের অংশীদার হিসেবে রয়েছে Guangzhou Shortcut International Trading Company Ltd. আয়োজকদের প্রচারণায় সম্মেলনের মূল বার্তা হিসেবে তুলে ধরা হয়েছে—‘From Khagrachari to Global Markets’। অর্থাৎ খাগড়াছড়ির স্থানীয় উদ্যোক্তাদের পণ্য ও ব্যবসাকে বৈশ্বিক বাজারে পৌঁছে দেওয়ার সম্ভাবনাকে সামনে আনা হয়েছে।

 

এ উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়ির উদ্যোক্তারা আন্তর্জাতিক ব্যবসা, চীনের বাজার ও আমদানি-সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ পাচ্ছেন বলে আয়োজকদের প্রচারণায় উল্লেখ করা হয়েছে।

 

 

এ সময় স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা-ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button