অপরাধসারাদেশ

শ্রীনগরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০

শ্রীনগর  (মুন্সিগঞ্জ)  প্রতিনিধিঃ৷          শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শনিবার ১২ (সেপ্টেম্বর ২৬ইং) গ্রেপ্তারদের মধ্যে ইয়াবাসহ একজন,গাঁজাসহ দুজন, সাজা ওয়ারেন্টে দুজন,ফৌজদারি কার্যবিধি আইনে চারজন এবং সন্ত্রাসবিরোধী আইনে একজন রয়েছেন।সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার জাহিদুল ইসলাম কাজল (৩৫) বাড়ৈখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি পশ্চিম বাড়ৈখালী এলাকার মৃত শাহজাহান চৌধুরীর ছেলে।

 

শ্রীনগর থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button