খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

পানছড়ি,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়িতে এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মোহাম্মদ পুর ইসলামী পাঠাগার।

 

 

শুক্রবার বিকেলে পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ দিয়ে সম্মাননা জানানো হয়।

 

 

 

মোহাম্মদপুর ইসলামী পাঠাগারের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উল্টাছড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন পানছড়ি ৩ নম্বর ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম।

 

অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ দিয়ে সংবর্ধনা জানানো হয়।

 

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল এলাকার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের মনোযোগী হতে হবে। পাশাপাশি এলাকার শিক্ষা বিস্তারে মোহাম্মদ পুর ইসলামী পাঠাগারের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে স্থানীয় যুব সমাজের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button